মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ঢাকাসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম   (ভিজিট : )
রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেনে লড়বেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে এনসিপির মনোনীত প্রার্থী জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে মোবাশ্বের আলীকে।

এদিকে, আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির দাবিগুলো হলো, আগামী ৬ মাসের মধ্যে সব স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করা; উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া; নতুন সরকার গঠনের পর যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নির্বাচন থেকে বিরত রাখা; সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করা এবং স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প
কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার: সংসদে কৃষিমন্ত্রী
দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
পাগলাপীর-জলঢাকা সড়কে মাগুড়া বাসষ্ট্যান্ড এখন মরন ফাঁদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft