রবিবার ২৯ মার্চ ২০২৬
রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : )
মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।   

নিহত রুমি বেগম (৩০) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসি শিপন মোল্লার স্ত্রী। নিহত গৃহবধূর  পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যাকরে ঝুলিয়ে রেখেছে । পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের আলি হোসেন মাতুব্বরের মেয়ে রুমির সাথে। এরই মধ্যে এই দম্পতির (১২), (৪) ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শ্বশুরবাড়ির লোকদের সাথে । এরই জেরে হতে পারে এই ঘটনা।  তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। 

নিহতের বড় বোন  সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই  ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল শুক্রবার রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে? ওকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ওর শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের  দাগ রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft