বুধবার ২৪ জুন ২০২৬
নিখোঁজের তিনদিন পর তাসমিয়ার মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ১:৩৯ পিএম  (ভিজিট : ১২২০)
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর তাসমিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, পবিত্র ঈদের তৃতীয় দিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে মধুমতী নদীর তীরে (স্থানীয়দের কাছে পরিচিত মিনি কক্সবাজার) নিখোঁজ হয় তাসমিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

শনিবার (২৮ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিক্রীরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে মধুমতী নদীতে শিশুটির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। তাসমিয়ার পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft