মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
উলিপুরে স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ৬৬২)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উলিপুর গণকবরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সকাল ৯টায় উলিপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft