শুক্রবার ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : )
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। একইদিন নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; মো. আ. কাইয়ুম, আর্টিলারি; মো. মোহাররম হোসেন, আর্টিলারি; মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মো. আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ই বেঙ্গল; মো. হাবিবুর রহমান, ই বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ই বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ই বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ই বেঙ্গল; মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; মো. আবুল হাশেম, ইএমই; মো. আব্দুল কাদের, সিএমপি।

নৌবাহিনীতে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- খন্দকার জাহাঙ্গীর আলম, এনইউপি এমসিপিও, (এক্স) (সিডি-১); মো. নজরুল ইসলাম, এমসিপিও (ই); এইচ এম আব্দুল জলিল, এমসিপিও (এক্সক্স) (জিআই); শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, এমসিপিও (এক্স) (এফসি-১); মো. সাইফুল ইসলাম প্রধান, বিএসপি, এমসিপিও (আর); হাওলাদার মোহাম্মদ হান্নান, এমসিপিও (এল); মো. সামিউল হক, এমসিপিও (কম); মো. নুরুজ্জামান, এমসিপিও (ক্যাট); মো. দীন ইসলাম, এমসিপিও (মেড) (ওটিএ)।

সেনাবাহিনী ও নৌবাহিনীর এ অনারারি কমিশন আজ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পদ্মায় পড়ে যাওয়া বাসে প্রায় ৬০ জন যাাত্রী ছিলেন, উদ্ধার অভিযানে হামজা
নগরকান্দা পৌরসভার উদাসীনতা, এক বছর ধরে পানির অপচয়
গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft