শুক্রবার ২৭ মার্চ ২০২৬
নগরকান্দা পৌরসভার উদাসীনতা, এক বছর ধরে পানির অপচয়
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : )
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দীর্ঘদিন ধরে ফাটা পানির পাইপ দিয়ে অবিরাম পানি অপচয় হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগের অভাব দেখা গেছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এ সমস্যা চলমান থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি ব্রিজের নিচে সাপ্লাই পানির পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানি অপচয় হচ্ছে। মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হলেও তা টেকসই সমাধান দিতে পারেনি। ফলে একদিকে পানির অপচয় হচ্ছে, অন্যদিকে আশপাশের বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তাদের মতে, এ ধরনের দায়িত্বহীনতা মোটেও গ্রহণযোগ্য নয় এবং দ্রুত স্থায়ী সমাধান জরুরি।

এছাড়াও কোর্টপাড় বন বিভাগ অফিসের পাশসহ পৌরসভার আরও কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে পানির অপচয়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজুর রহমান রাসেল বলেন, পাইপ ফেটে দীর্ঘদিন ধরে পানির অপচয় হচ্ছে দেখার কেউ নেই। নিরবিচ্ছিন্নভাবে পানির অপচয় হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমান পানি পাচ্ছি না, দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাই।

এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, সমস্যাটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে প্রয়োজনীয় মালামাল আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিঁনি।

আজকালের খবর/বিএস 









আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পদ্মায় পড়ে যাওয়া বাসে প্রায় ৬০ জন যাাত্রী ছিলেন, উদ্ধার অভিযানে হামজা
নগরকান্দা পৌরসভার উদাসীনতা, এক বছর ধরে পানির অপচয়
গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft