শুক্রবার ২৭ মার্চ ২০২৬
এবার আবাসিক ভবনে পাওয়া গেল ২৫ হাজার লিটার জ্বালানি তেল
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : )
শেরপুর শহরের একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ভবনের নিচতলায় রাখা ট্যাংকে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে মোট প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুতের সক্ষমতা ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবন থেকে জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংক সরিয়ে ফেলতে হবে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পদ্মায় পড়ে যাওয়া বাসে প্রায় ৬০ জন যাাত্রী ছিলেন, উদ্ধার অভিযানে হামজা
নগরকান্দা পৌরসভার উদাসীনতা, এক বছর ধরে পানির অপচয়
গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft