শুক্রবার ২৭ মার্চ ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : )
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) এবং সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের ইরানে হামলা ১০ দিন বিলম্বের ঘোষণায় কমল তেলের দাম
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পদ্মায় পড়ে যাওয়া বাসে প্রায় ৬০ জন যাাত্রী ছিলেন, উদ্ধার অভিযানে হামজা
নগরকান্দা পৌরসভার উদাসীনতা, এক বছর ধরে পানির অপচয়
গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft