সোমবার ২৫ মে ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ৫২৪)
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা শোষণমুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তাদের অবদানে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি এবং নিজেদের পরিচয় খুঁজে পেয়েছি।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই চেতনা ধারণ করেই বর্তমান প্রজন্ম দেশ গঠনে এগিয়ে যাবে।

সভায় বক্তারা বলেন, অতীতের শাসনামলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক (বীরপ্রতীক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শেষে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft