নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩২-৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কোটাখোল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতি নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে লাশটি নদীতে ভেসে এসেছে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/বিএস