মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
উলিপুরে গণহত্যা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৪৬৫)
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, শাখাওয়াত হোসেন, আবু জাফর সোহেল রানা, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান শাহিন এবং সাংবাদিক মমিনুল ইসলাম।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয়। অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যা বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত।

তারা আরও বলেন, জাতির এই মর্মান্তিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft