সাতক্ষীরার তালায় শুরু হচ্ছে আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯৫তম চারদিন ব্যাপী বার্ষিকী ওরছ শরীফ।
বুধবার ( ২৫ মার্চ) থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ২৯ মার্চ সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
তালার শিবপুরস্থ নিজস্ব বাসভবনে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এজাহার আলী ছিলেন একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও মারফতি ফকির। তিনি বাউল সাধনার ধারক হিসেবে সুপরিচিত, তালা অঞ্চলের আধ্যাত্মিক চর্চায় অন্যতম ব্যক্তিত্ব।
সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি বন্ধে ৯৪ বছর আগে জীবিত থাকাকালীন তিনি সকল ধর্মের সাধকদের নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন।
১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর তার মৃত্যুর পর ধর্মীয় এই অনুষ্ঠাণটি চলমান রেখেছেন সাধকের পরিবার।
সকল সাধু ভক্ত, সুধীজনসহ সকল শ্রেণিপেশার মানুষদের চারদিন ব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠাণে অংশগ্রহণের জন্য আহব্বান জানিয়েছেন সাধকের পুত্র সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
আগামী ২৯ মার্চ সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
কাওছার আল হাবীব/আজকালের খবর