সোমবার ২৭ জুলাই ২০২৬
সৌদির সাথে মিল রেখে বরগুনায় ঈদ উদযাপন
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ৬৯০)
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। উৎসবমুখর পরিবেশে এসব গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

বরগুনার বেতাগী উপজেলায় শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮ টায় বরগুনার উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সি শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। একইভাবে বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, গৌরীচন্নাসহ বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হয়।

সদর ও বেতাগী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এই আগাম ঈদ পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে: পাথরঘাটা উপজেলার হাতেমপুর; বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ; বামনা উপজেলার ছোনবুনিয়া; আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকা।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft