শনিবার ২ মে ২০২৬
বরগুনায় শ্রমিক লীগ নেতার মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৭৭৬)
বরগুনা জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক আব্দুল হালিম মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল দশটায় বরগুনা জিলা স্কুল মাঠে জানাযায় শহরের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। 

জানাজা শেষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়। 

গতকাল রবিবার তিনি হার্ট অ্যাটাক করলে তাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সংগঠনের নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি সর্বপ্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে আলোচনায় আসেন । এরপর তিনি দুইবার কারাবরণ করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft