শনিবার ৪ এপ্রিল ২০২৬
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৬৫৫)
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াই। যার  আয়তন  ৭শত ৭০ বর্গফুট,  ব্যাস ৩১ দশিক ৫ ফুট। আর এর গভীরতা ৪ দশমিক ৫ ফুট। স্থানীয়ভাবে লোহার তৈরী কড়াইটিতে এক লাখ মানুষের জন্য ইফতারীর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
 
শনিবার ( ১৪ মার্চ)  দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত ফাউন্ডশনের ক্যম্পাসে ইফতার আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুলল হাবিব দুলু। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা,  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ । গরু আর খাসির মাংস দিয়ে আলাদা আলাদা তেহেরি সেই সাথে ছোলা বুট জিলাপি সিদ্ধ ডিম রয়েছে ইফতারের আয়োজনে।

তাদের রান্না করা ইফতার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লার মুসল্লীদের মাঝে বিতরন করা হয়। এসময় ত্রাণ ও দুর্যোগ  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন শুধু পবিত্র রমজান মাসে নয়  যে কোন দুর্যোগে জেলার  দুস্থ অসহায় মানুষকে খাদ্য সরবরাহ করতে পারবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন এই কড়াইয়ে খাবারের স্বাদ পুষ্টিগুন ঠিক রাখা যায় অন্যদিকে উপকরনও সাশ্রয় হয়।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft