বুধবার ২৪ জুন ২০২৬
কালিয়ায় শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৯৫৬)
নড়াইলের কালিয়া উপজেলায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযুক্ত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।

গ্রেপ্তার আলী মোল্যা উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার কলাবাড়িয়া ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ঘরের পেছনে থাকা টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ শেষে বের হয়। এসময় অভিযুক্ত আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির অদুরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে অভিযুক্ত ধর্ষক আলী পালিয়ে যায়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকালের খবর/আরএম

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft