শনিবার ১৮ এপ্রিল ২০২৬
এগিয়ে যেতে চান রাবিয়া জাহান পারি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৫১১)
ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিলো, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের অনন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাবিয়া জাহান পারি। মাদারীপুরের জন্ম ও ঢাকার সিটি কলেজ থেকে অনার্স শেষ করা এখন ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ডের লাইভ শো এবং প্রমোশনে পরিচিত নাম।

পারি বিভিন্ন ব্রাইডাল এবং কমার্শিয়াল ফটোশুটে কাজ করেছেন, যেখানে তার স্টাইল ও আত্মবিশ্বাস দুইই আলাদা মাত্রা যোগ করেছে। মডেলিংয়ের পথে পরিবারের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও  তার মা সবসময় পাশে ছিলেন। তিনি চান পারি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাক এবং ছোটবেলা থেকে যে আগ্রহ ও ইচ্ছা ছিলো, তা বাস্তবে রূপান্তরিত হোক।

নিজের আইডল না থাকলেও, পারি তার পছন্দের অভিনেত্রী হিসেবে দেখেন তানজিন তিশাকে। মডেলিং ও অভিনয় উভয় ক্ষেত্রেই তিনি নতুন কিছু করার আগ্রহে ভরপুর। নতুনরা যারা ফ্যাশন মডেলিংয়ে নাম দিতে চান, তাদের কাছে পারির বার্তা হলো: ধৈর্য্য, অনুশীলন এবং আত্মবিশ্বাস রাখুন।

পারি আশা করেন, সকলের দোয়া ও সমর্থন থাকলে তার স্বপ্নের পথ আরও শক্তিশালী হবে। তার এই যাত্রা প্রমাণ করে, ছোটবেলা থেকে দেখা স্বপ্নের পেছনে যদি সাহস ও নিষ্ঠা থাকে, তাহলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft