মঙ্গলবার ১৯ মে ২০২৬
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৬২০)
পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলায় জিয়া পরিষদ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বি.এম.আই হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মো. আফতাব হোসেন।

এসময় জিয়া পরিষদের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft