মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
ঝিনাইগাতীতে ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ অসহায় পরিবার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ১১৫২)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১২ হাজার ৬৩০টি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি হারে চাল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় ঝিনাইগাতী উপজেলার জন্য মোট ১২৬.৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী প্রতিটি ভিজিএফ কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বরাদ্দ অনুযায়ী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কাংশা ইউনিয়নে ১,৯২০টি কার্ডের বিপরীতে ১৯.২০ মেট্রিক টন, ধানশাইল ইউনিয়নে ১,৬৯৮টি কার্ডের বিপরীতে ১৬.৯৮ মেট্রিক টন, নলকুড়া ইউনিয়নে ২,০৭২টি কার্ডের বিপরীতে ২০.৭২ মেট্রিক টন, গৌরীপুর ইউনিয়নে ১,৩০২টি কার্ডের বিপরীতে ১৩.০২ মেট্রিক টন, ঝিনাইগাতী ইউনিয়নে ২,৬৭৬টি কার্ডের বিপরীতে ২৬.৭৬ মেট্রিক টন, হাতীবান্দা ইউনিয়নে ১,১৯৫টি কার্ডের বিপরীতে ১১.৯৫ মেট্রিক টন এবং মালিঝিকান্দা ইউনিয়নে ১,৭৬৭টি কার্ডের বিপরীতে ১৭.৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডিও) ইস্যু করা হয়। পরে তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে অনুমোদিত অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ শেষে মাষ্টার রোল ও বিতরণ প্রতিবেদন তিন দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন বলেন, “ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।”
তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
মীরসরাই সীমান্তে বিজিবির অভিযান: ৫৩ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ
বৈশ্বিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে যুক্ত হতে চায় মালয়েশিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft