বুধবার ২৯ জুলাই ২০২৬
উখিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৫১)
কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম জাদিদা আক্তার (২২)। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (১১ মার্চ) ভোর ৪টার মধ্যবর্তী সময়ে উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাদিদা আক্তার মোছারখোলা এলাকার নুর বশরের মেয়ে এবং একই এলাকার শফিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শফিক কাজের জন্য বান্দরবানে অবস্থান করায় জাদিদা আক্তার তার দুই শিশু সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও মাথার পেছনের অংশে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত শুরু করে।

উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, গৃহবধূ জাদিদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft