শনিবার ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশ্যে ‘আতরবিবিলেন’ ফার্স্টলুক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৫৮৮)
ফারজানা সুমি অভিনীত সিনেমা ‘আতরবিবিলেন’। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্টলুক পোস্টার। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে আগেই। যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
এ উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা(অপূর্ব রানা)। তিনি বলেন, ‘নতুন নির্মাণ ও নতুন গল্প নিয়ে হলে চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।’ এসময় তিনি ‘আতরবিবিলেন’ সিনেমাটির জন্য শুভকামনা জানান।এছাড়াও এ আয়োজনে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। 

সিনেমা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে,  এক বছর আগে রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’

সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। তিনিও সিনেমাটি নিয়ে আশা প্রকাশ করেছেন। এছাড়াও এতে খল চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। এছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে দেখা যাবে শাওন হাসান ও আসিফ বাবুকে।

সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন রাইসুল রনী। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু এবং আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন ফরিদ আহমেদ।

নির্মাতা জানান, গল্পনির্ভর এই সিনেমাটি দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। টিজার প্রকাশের পর যে সাড়া পাওয়া গেছে, ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমাটির শুটিং হয়েছে। সম্পুর্ন কাজ শেষ সেন্সরে জমা দেয়া হয়। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাট। পরিচালক জানান, এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছেন তারা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, ‘আতরবিবিলেন’ মুক্তির পর দর্শকদের ভালো সাড়া পাবে।

এ সিনেমার আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার,  এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে ২০ এপ্রিল থেকে হামের টিকা, চলবে ১০ মে
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft