বুধবার ২৪ জুন ২০২৬
নড়াইলে ইয়াবা, নগদ টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ৫২৭)
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম থেকে ইয়াবা, নগদ টাকা, পাসপোর্ট ও মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৯ মার্চ) দুপুরে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে রিকু মোল্যা (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাকে কালিয়া থানায় সোপর্দ করা হয়। রিকু মহিষখোলা গ্রামের হারেজ মোল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে রিকু মোল্যাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি পাসপোর্ট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, রিকু মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার মাধ্যমে কালিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হতো।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, আটক রিকু মোল্যাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft