শনিবার ৪ এপ্রিল ২০২৬
নন্দীগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৫৯৮)
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। 

সোমবার (৯ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। 

এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স ইমরান এন্ড আরমান ট্রেডার্সের মালিক আতাউর রহমান (৪৪) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। এছাড়াও তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রয়ের অপরাধে এম ব্রাদার্সের মালিক মামুন আহমেদ (৫৩) কে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।  

এই তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজার নিয়মিত তদারকি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft