রবিবার ১৯ জুলাই ২০২৬
বামনায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ৫৫৪)
বরগুনার বামনা উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, বামনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বরগুনার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল আমিন মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিয়াদুল কাদের, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব। পাশাপাশি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এ ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, এর গুরুত্ব এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

উল্লেখ্য, সভাটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, বামনা, বরগুনা।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft