নড়াইলে ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে।
নিহত লিমনের চাচাতো ভাই তামিম জানান, সকাল ৯টার দিকে কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাবার সময় শিশু লিমনকে ধাক্কা দেয়। এসময় লিমন বাড়ির সামনের রাস্তায় হাটাহাটি করছিলো। ট্রলির ধাক্কায় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিকস্থানে আঘাত লেগে গুরুতর আহত হয়। এ সময় তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল আলম হাসপাতালে যান। তিনি জানান, আইনগত প্র্ক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে শিশু লিমনের মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
কাওছার আল হাবীব/আজকালের খবর