মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৫৪৫ বোতল মদসহ মাদক কারবারি আটক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ১২০২)
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান চালায়। এ সময় একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আকাশ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আকাশ শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে বলে জানা গেছে।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানের সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। অভিযানে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আকাশকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
মীরসরাই সীমান্তে বিজিবির অভিযান: ৫৩ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ
বৈশ্বিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে যুক্ত হতে চায় মালয়েশিয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft