পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকায় পুকুরে থেকে শনিবার (৭ মার্চ) প্রাচীন বিষ্ণুমূর্তি সন্ধান মিলেছে । শ্রমিকরা মাঠের মধ্যে পুকুর খনন করতে গিয়ে মূর্তিটি সন্ধান মিলে।
পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে উদ্ধার মূর্তিটি করেছে।
জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মাঠের পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এক পলক বিষ্ণুমূর্তিটি দেখার জন্য ভীড় জমে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসা নাসের চৌধুরী বলেন, ঐতিহাসিক নির্দশনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজকালের খবর/আরএম