রবিবার ১৯ এপ্রিল ২০২৬
পাকিস্তানের সঙ্গে বৈঠকের পর পরবর্তী দফার আলোচনা নিয়ে সিদ্ধান্ত: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:২১ এএম   (ভিজিট : ২৭২)
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আজ পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে ইরান সিদ্ধান্ত নেবে। সংস্থাটি একটি ‘অবহিত সূত্রের’ বরাতে এ কথা বলেছে।

তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়, তাহলে তা পরবর্তী দফার আলোচনায় ইরানের সিদ্ধান্তের জন্য একটি ‘ইতিবাচক সংকেত’ হবে।

তবে সংস্থাটি যোগ করেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘আলোচনার জন্য একটি যুক্তিসঙ্গত কাঠামো মেনে চলতে হবে’, ‘অতিরিক্ত দাবি চাপিয়ে দিয়ে প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না’ এবং যুদ্ধবিরতির আগে নেওয়া অঙ্গীকার ভঙ্গ করা চলবে না।

তাসনিম আরও বলছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনা শুরু করার আগ্রহের কথা জানালেও, ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কাছে ‘যৌক্তিক আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু নীতিমালা অনুসরণের’ ওপর জোর দিয়েছে।

বিবিসির পাওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

সূত্র : বিবিসি

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft