সোমবার ২০ এপ্রিল ২০২৬
স্বপ্নের পথে ফাইজা ইসলাম
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৬০৪)
বরিশালের ভোলা জেলায় জন্ম নেওয়া ফাইজা ইসলাম প্রমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মিডিয়ায় কাজ করার। রাজধানী ঢাকায় বেড়ে ওঠা। বর্তমানে মিডিয়ার কাজের পাশাপাশি নিয়মিত পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন এই মডেল ও অভিনেত্রী।

শুরু থেকেই মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন ফাইজা। ইতোমধ্যে তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং দুটি সাবানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে অংশ নিয়েছেন। স্বল্প সময়ের মধ্যেই তার সাবলীল অভিনয় ও উপস্থিতি দর্শকদের নজর কাড়তে শুরু করেছে।

তার কাজ করা উল্লেখযোগ্য মিউজিক ভিডিওগুলোর মধ্যে রয়েছে ‘কি হারাইলাম’, যেখানে তার সহশিল্পী ছিলেন তারেক জামান তাজ। এছাড়া ‘তুমি আমার পাখিরে’ গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রিজভী; এই গানে মডেল হিসেবে ছিলেন ফাইজা ইসলাম প্রমি ও চিত্রনায়ক শিপন মিত্র। ‘লাগছে মনে টান’ শিরোনামের গানেও কাজ করেছেন তিনি, যেখানে শিল্পী ছিলেন কাজী শুভ এবং মডেল হিসেবে তার সঙ্গে ছিলেন তন্ময়।

এছাড়াও বিভিন্ন সংগীতশিল্পী ও সহশিল্পীর সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন ফাইজা। এর মধ্যে রয়েছে মোহাম্মদ মিলন ও সানজিদা রিমির গানে তুষারের সঙ্গে মডেল হওয়া এম এইচ ফারদিন খানের ‘আহারে’ গানে নিপুন রাজ ও সিয়াম মৃধার সঙ্গে কাজ করা।

নতুন প্রজন্মের এই মডেল ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। তার মতে, নিয়মিত পরিশ্রম ও শেখার মাধ্যমে মিডিয়া অঙ্গনে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। সামনে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রত্যাশা ফাইজা ইসলাম প্রমির।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft