বুধবার ২৪ জুন ২০২৬
নড়াইলে বাসের ধাক্কায় সাবেক বিজিবি সদস্য নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৫৯৬)
নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকালে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোঃ বুলবুল আক্তার নড়াইল সদর পৌরসভা এলাকার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল-যশোর মহাসড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মোঃ ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/আরএম

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft