শনিবার ২ মে ২০২৬
বিজিবির রাতভর অভিযানে ২৬ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১১৭০)
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সর্বমোট ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে। 

বুধবার (৪ মার্চ) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ওষুধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ওষুধের মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।

এদিকে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পাচারকালে ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft