মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : )
ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বিভিন্ন নীতিমালা নিয়ে  আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আইন অনুযায়ী সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনে সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

কর্মশালায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ আব্দুস সবুর। এছাড়া

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাউসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। 


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
তিন দেশের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
‘খনা’র ১০০তম মঞ্চায়ন ঘিরে উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft