বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন আগামীকাল
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৩৮৩)
আগামীকাল  অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৭ নির্বাচন। 

ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সিনিয়র আইনজীবী মোঃ ইদ্রিস মিয়া। নির্বাচনে আইনজীবী ভোটারের সংখ্যা ৫৮২ জন।

এ নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন—এডভোকেট তারেক উদ্দিন আবাদ, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ শহিদুল আলম শহীদ।

সহ-সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্য থেকে দুজন নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন—এডভোকেট আতিকুল ইসলাম খান রুবেল, এডভোকেট এ এম সাজ্জাদুল হক, এডভোকেট মুফতি মোহাম্মদ জাকির খান , এডভোকেট মোঃ নবী হোসেন।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্য থেকে একজন নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।
সহ-সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্য থেকে ২ জন নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন—
এডভোকেট আবু সাইম, এডভোকেট মোঃ এনামুল হক, এডভোকেট মিজবাহ উদ্দিন মিলন, এডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া।

লাইব্রেরি সম্পাদক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এডভোকেট আবু বকর সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ নজরুল ইসলাম, অডিটর পদে এডভোকেট আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল।

এছাড়াও সদস্য পদে ছয়জন প্রার্থীর মধ্য থেকে ৫ জন নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন—এডভোকেট মোঃ আবু হানি, এডভোকেট মো: কুরবান আলী, এডভোকেট মোঃ মহসিন, এডভোকেট মো: রফিকুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ সারোয়ার আলম, এডভোকেট মোঃ সোহাগ মিয়া।

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft