মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দোকানে জরিমানা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৬৮৭)
পবিত্র মাহে রমজান মাসে বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ দোকানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (০২ মার্চ) দুপুরে উলিপুর বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে  রমজান মাস উপলক্ষে খাবার রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তা দখল করে কেনাবেচার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১০,৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মেহেদী হাসান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উলিপুর।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft