শনিবার ৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৭৯)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। 

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

একই দিনে আরো দুজনকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও সুজাউদ্দৌলা।

জাহিদুল ইসলাম রনি দৈনিক যায়যায়দিনে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার ৮৮.৪ এফএম, দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জাহিদুল ইসলাম রনি ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনের ঢাকা ব্যুরোতে অতিথি প্রতিবেদক হিসেবেও কাজ করেন তিনি।

জাহিদুল ইসলাম রনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। তিনি পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেছেন।









Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft