শনিবার ৪ এপ্রিল ২০২৬
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ১১৬)
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। 

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
 
এর আগে জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্থায়ী কমিটির বৈঠক হয়নি। সর্বশেষ ভোটের এক মাস আগে বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয় না।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং বিএনপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
সৌদিতে সতর্কতা জারি, যে কোনো সময় হামলা
ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল কার্ড’ চালু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft