শনিবার ২ মে ২০২৬
নরসিংদীর আলোচিত ধর্ষণ- হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ১২৭৪)
নরসিংদীর মাধবদীর আলোচিত কিশোরীকে ধর্ষণ ও বাবার নিকট থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে হযরত আলী নামের এক আসামীকে গেপ্তার করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম।

তিনি জানান, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামীর লোকেশান নিশ্চিত হয়ে গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় নরসিংদী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, হযরত আলী নরসিংদীর মাধবদীতে ভ্যানচালাতো। ওই এলাকায় গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হাফিজ উদ্দিনের দুপুত্র গার্মেন্টে চাকুরি করে। চাকুরীর সুবাধে  হয়রত আলীর সাথে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরেই আত্মগোপন করতে এ এলাকায় হযরত আলী আশ্রয় নেয়।

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানায়, হযরত আলী আত্মগোপন করতে প্রায় ২০ কিলোমিটার দূর সোহাগী এলাকায় ওর ব্যবহৃত সীম ফেলে রেখে আসে। এ ইউনিয়নের ছিলিমপুরের সোহাগবাজার মোড়ে বসে চাখাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
 
আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft