রবিবার ১৭ মে ২০২৬
সাতক্ষীরা জেলার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৯৩৪)
সাতক্ষীরা জেলার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তালা সার্কেল শেখ  মোহাম্মদ নুরুল্লাহ। জানুয়ারি  মাসের কর্মদক্ষতা মূল্যায়নে এই সম্মাননা অর্জন করেছেন তিনি। দায়িত্ব পালনে সততা, দক্ষতা, মেধা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এই সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরার তালা-পাটকেলঘাটা সার্কেলে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোহাম্মদ নুরুল্লাহ ব্যক্তিগত কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন। এ কারনে তাকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে  সম্মননা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft