বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৪৫৮)
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে কারিমুল ইসলাম (২৩) নামের একজন গরু চোরাবারকারিকে আটক করেছে বিজিবি।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৯/৯-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়ায় অভিযান চালিয়ে গরু চোরাকারবারি কারিমুল ইসলামকে আটক করা হয়। সে একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চোরাচালানের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বোদা থানায় মামলা করত থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে সরদারপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৮০/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের আদর্শগ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু উদ্ধার করেছে। যার সিজারমূল্য প্রায় এক লাখ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft