বুধবার ১৭ জুন ২০২৬
লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৪:০৬ পিএম  (ভিজিট : ৬৯৩)
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানায় খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বড়বাড়ি ইউনিয়নের জয়হরি গ্রামে একজন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করি। লাশের পরিচয় পাওয়া যায়নি, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft