বুধবার ২৯ জুলাই ২০২৬
উখিয়ায় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৪:০৯ পিএম  (ভিজিট : ৩৭৬)
কক্সবাজারের উখিয়া সদর কেন্দ্রীয় মসজিদের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, সড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আজকালের খবর/আর এম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft