রবিবার ২৪ মে ২০২৬
নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৬২৩)
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবর্তীতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভার শুরুতে পরিচয় পর্ব ও বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কাহালু-নন্দীগ্রামের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার জন্য দিকনির্দেশনা দেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। 

উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নাগরিক সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft