শনিবার ১৩ জুন ২০২৬
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৪৬১)
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।  পরে সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে ভীর করে শহীদ মিনারে। 

বাংলাদেশ সরকারের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়। একুশের চেতনা আমাদের গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

শ্রদ্ধা নিবেদনের পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, বিটিজেএ, সাংবাদিক ইউনিয়ন, বিএনপি, এনসিপি, তরী বাংলাদেশ, উদীচি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া শহর যেন একাত্ম হয়ে ওঠে একুশের চেতনায়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft