শনিবার ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ-৪ আসনে ‘নীরব ভোটে’ বদলাতে পারে জয়–পরাজয়ের হিসাব
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ১১৪৮)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে তথাকথিত ‘নীরব ভোট’ জয়–পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। প্রকাশ্য প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও থেমে নেই চায়ের দোকান ও অলিগলির রাজনৈতিক আলোচনা, যা শেষ মুহূর্তের হিসাব-নিকাশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কৌশলগত কারণে প্রকাশ্যে কেউই স্পষ্ট অবস্থান জানাচ্ছেন না। সবাই নিজ নিজ পছন্দ গোপন রেখে চলছেন। যদিও এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল আলোচনা ঘুরপাক খাচ্ছে বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী এবং জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের মধ্যেই।

মাঠপর্যায়ে দুই প্রার্থীর প্রচারণা ভিন্ন কৌশলে চললেও শক্তির দিক থেকে প্রায় সমান বলে মনে করছেন স্থানীয়রা। বিএনপি প্রার্থী এম. আকবর আলী নেতাকর্মীদের মাধ্যমে নানামুখী সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। অন্যদিকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করছেন। স্থানীয়দের মতে, এই কৌশল ধীরে ধীরে প্রভাব ফেলছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন কোনোভাবেই একতরফা হবে না। জনজরিপেও শেষ মুহূর্তে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘নীরব ভোট’।

এই নীরব ভোটাররা প্রকাশ্যে কোনো মত দেন না, কোনো সভা-সমাবেশেও অংশ নেন না। কিন্তু ভোটের দিন তাঁদের সিদ্ধান্তই ফলাফল বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে এই নীরব ভোট যেদিকে ঝুঁকবে, সেদিকেই যাবে সিরাজগঞ্জ-৪ আসনের চূড়ান্ত ফল।

মাঠের বাস্তবতা বলছে—শেষ রায় এখনও অনিশ্চিত। নীরব ভোটই নির্ধারণ করবে কে হচ্ছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের আগামী দিনের জনপ্রতিনিধি।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft