শনিবার ১৬ মে ২০২৬
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডা হাড্ডি লড়াই
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৭১৪)
উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যেই প্রার্থীরা যার যার মতো করে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করতে মাঠে নেমেছে। 

এ আসনটিতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকা ও চায়ের দোকান গুলোতে নির্বাচনী আমেজ নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। এই আসন থেকে দুইবারের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী তাঁর দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা  নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা নিয়ে নির্বাচন করছেন মুফতি আব্দুর রহমান,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হিলটন প্রামানিক এবং কমিউনিস্ট  পার্টির আব্দুল হাকিম কাস্তে প্রতিক নিয়ে নির্বাচন করছেন। 

এই আসনে মোট চারজন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে  ধানের শীষ ও দাঁড়ি পাল্লার মধ্যে। মাওলানা রফিকুল ইসলাম খান তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় তার দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসভা,গণসংযোগ সহ শক্তভাবে প্রচার প্রচারনার মধ্যদিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

এমনকি সলঙ্গা থানা সদরে এক জনসভায় তিনি সলঙ্গা থানাকে উপজেলায় রূপান্তরিত করার অঙ্গীকারও করেন। অন্যদিকে  নির্বাচনী এলাকায় মাঠজরীপে সাধারণ ভোটারদের কাছে জিজ্ঞাসা করে জানাজায় এম আকবর আলী দুইবারের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি সংসদ সদস্য থাকাকালীন- স্কুল, কলেজ,মসজিদ,মাদ্রাসা,মন্দির, রাস্তা ঘাট,ব্রীজ কালভার্ট নির্মান সহ বিভিন্ন সামাজিক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছেন।



কাওছার/আজকালের খবর








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft