বুধবার ২০ মে ২০২৬
নীলফামারী-১ আসনে খেজুর গাছের পক্ষে জমিয়তের নির্বাচনী জনসভা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ৫৫৩)
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, খেজুর গাছ মার্কার প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে ডিমলা উপজেলায়  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিজ্জামান রানা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনসভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষসহ সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন,এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে খেজুর গাছ আজ প্রতিরোধের প্রতীক। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের বিজয়ের মূল শক্তি হবে।

তিনি আরও বলেন,নীলফামারী-১ আসনকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ মার্কার পক্ষে কাজ করতে হবে।

জনসভায় ডিমলা উপজেলার বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মাওলানা আফেন্দীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।

জনসভা ও মিছিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা দৃঢ় প্রত্যয়ে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাবেশস্থলজুড়ে পরিবর্তনের প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

আজকালের খবর/কাওছার












Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft