বুধবার ২৯ জুলাই ২০২৬
ভোটের আগে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ৭ শতাধিক রোহিঙ্গা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ৪৭২)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বড় পরিসরে আটক কার্যক্রম চালানো হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানান, অভিযান অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই আটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকেও কয়েক দফায় রোহিঙ্গাদের আটক করে পুনরায় ক্যাম্পে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft