সোমবার ২০ জুলাই ২০২৬
সিরাজগঞ্জ-৫: হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি-জামায়াত
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১১:৫৯ এএম  (ভিজিট : ৫৯৮)
সিরাজগঞ্জ -৫ আসনটি যমুনা বিধৌত তাঁত শিল্পে সমৃদ্ধ একটি এলাকা। এই আসন টি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । সিরাজগঞ্জ-৫ (বেলকুচি -চৌহালী) আসনের বিএনপি-জামায়াতসহ মোট ৬টি দল নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটাররা মনে করছেন মূল লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে।

জয়-পরাজয়ের হিসাব নিকাশের বাইরেও এবারের নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের শঙ্কা রয়েছে ভোটের পরিবেশ নিয়ে। কেননা গত ৪ আগস্ট ২০২৪ সালে এনায়েতপুর  থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট হয়। লুট হওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। তবে প্রশাসন বলছেন এবারের নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তারা আশা করছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হবে।

১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাজী মো.আলী আলম বলেন, আমার দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক জীবনে মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছি। দল মত নির্বিশেষে সকল শ্রেণির পেশার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক বেশি জনগণের সাড়া পাচ্ছি।
আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কিন্তু নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তবে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন,  দেশের উন্নয়নের স্বার্থে সকল শ্রেণির পেশার মানুষের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা উচিত। তাছাড়া নির্বাচনে বিজয়ী হলে তারেক রহমানের প্রদত্ত ৩১ দফাসহ এনায়েতপুরকে উপজেলায় রূপান্তরিত করবো। আমার নির্বাচনী এলাকা তাঁত শিল্প এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করব, বেলকুচি চৌহালী নদী ভাঙ্গন এলাকায় নদী ভাঙন রক্ষার্থে স্থায়ীবাদ নির্মাণ করবো।

আজকালের খবর/ আর এম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft