শনিবার ৯ মে ২০২৬
সুরঞ্জিত সেনের মতো বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হতে চান শিশির মনির
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৭৮৮)
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারণা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারী ) বিকালে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়  সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। বক্তব্যে  মোহাম্মদ  শিশির মনির বলেছেন দিরাই-শাল্রার ধানের গন্ধ, কাঁদার গন্ধ এখনো আমার গায়ে লেগে আছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। কোন দিন কারো কাছে ভোট চাই নাই। আমি সরকারের সাথে কাজ করেছি। নিজের এলাকার মানুষের সাথে কাজ করেছি। আমি ইচ্চা করলে কানাডা, অষ্ট্রেলিয়া সহ দেশের বিভিন্ন রাষ্ট্র ঘুরে বেড়াতে পারতাম্ কিন্তু, তা না করে নারীর টানে সকল ভোগবিলাস উপক্ষো করে আপনাদের সন্তান আপনাদের কাছে ছুটে এসেছি। মনে রাখবেন ধন সম্পদ টাকা করি, কোন কাজে আসে না। মৃত্যুর পর সকল কিছু শেষ হয়ে যায়। থাকে শুধু কর্ম। তাই আমি আপনাদের মাঝে কর্মের মাধ্যমে বেচে থাকতে চাই। 

তিনি আরো বলেন, আমি সস্তা রাজনীতির মাধমে মানুষকে ধোকা দিতে চাই না। 

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের কথা স্মরণ করে তিনি বলেন-সেন দা আমাকে ভার্সিটিতে পড়াকালীন সময়ে ডেকে নিতেন বলতেন হাওর থেকে এসেছ পড়াশোনা করো। তিনি বেচেঁ নেই তার স্মৃতি রয়েছে গোটা বাংলাদেশে। তিনি ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। তিনি সংবিধান নিয়ে সংসদে কথা বলতেন। 
তখনকার সময় মোবাইল ছিলো না। আমরা রেডিওতে আগ্রহ সহকারে সেন দার বক্তব্য শুনতাম। আমিও আপনাদের আশির্বাদ নিয়ে সংবিধান নিয়ে সংসদে কথা বলতে চাই। আপনারা সুযোগ করে দিবেন। 
সুনামগঞ্জের বিশিষ্ঠ সকল রাজনীতিবিদের কথা স্মরণ করে তিনি শ্রদ্বা জানান। নাছির চৌধুরীর বার্ধ্যকের জন্য  তিনি সবার কাছে সুস্থতার জন্য তিনি দোয়া চান। 

তিনি আরো বলেন, রাজনৈতিক জীবনে আকাশের মতো উদার মন মানসিকতা দরকার। যারা দেশ স্বাধীন করেছেন, জুলাই বিপ্লবে অংশ গ্রহন করেছেন তাদের প্রতি তিনি শ্রদ্বা জানান। 
চাঁদাবাজি, টেন্ডারবাজী, নির্মূলে দূর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বচ্ছ জবাবদিহিতার মাধ্য একটি মডেল দিরাই শাল্লা গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন এবারের নির্বাচন নিয়ে কোন বাহানা চলবে না। হুমকি দামকি চলবে না। কেউ হুমকি দিলে থানায় জানাবেন। এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন খেলাফত মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নলিনী চন্দ্র দাস, শিক্ষক পুলিন বিহারী দাস, এনসিপি নেতা আব্দুর রকিব, হাফেজ নুরুল আলম প্রমুখ। 



আজকালের খবর/কাওছার











Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft