বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
মোহনগঞ্জে ড্রেন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৬:১৪ পিএম  (ভিজিট : ৯৬৬)
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা ব্রীজ সংলগ্ন এলাকায় শিয়ালজানি খালের ওয়াকওয়ে ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। 

এ সম্পর্কে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্থানীয় এলাকাবাসী দুর্গন্ধের বিষয়টি থানা কর্তৃপক্ষকে জানান। লাশ উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করতে পারেনি। ওই অর্ধগলিত লাশের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বৎসর হবে। অফিসার ইনচার্জ আরও বলেন, লাশটি অন্তত দুই দিন আগের। পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মৃত ব্যক্তির সঙ্গে কিছু পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।

লাশ উদ্ধারে মোহনগঞ্জ থানা পুলিশকে সহায়তা করে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস।

কাওছার/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft